• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |

সুপারশপ স্বপ্নকে ১০ লাখ টাকা জরিমানা

সিসি নিউজ: গরুর মাংস বেধে দেয়া দামের চেয়ে ১০০ টাকা বেশি, মেয়াদ উত্তীর্ণ পণ্যে লাগানো হয়েছে নতুন করে স্টিকার। আর কোন্ড স্টোরেজে রাখা হয়েছে পঁচা-বাসী খাদ্য পণ্য। এসব অভিযোগ বনানীর সুপারশপ স্বপ্নের বিরুদ্ধে। দুপুরে সেখানে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।
দেশের নামি সুপারসপগুলোর একটি স্বপ্ন। অথচ এখানেও গরুর মাংস বিক্রিতে মানা হচ্ছে না বেধে দেয়া দাম। মূল্য তালিকায় ৪৫০ টাকা লেখা থাকলেও ক্রেতাদের কাছ থেকে রাখা হচ্ছে ৫৫০ টাকা কেজি।
আমদানি করা কোমল পানীয়ের দামও রাখা হয়েছে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি।
কোল্ড স্টোরেজে রাখা বেশিরভাগ মাছ-মাংস ও দুগ্ধজাত খাবার ছড়াচ্ছে দুর্গন্ধ।
খোলাবাজারের খেজুর বিক্রি হচ্ছে নামি ব্রান্ডের মোড়কে, সৌদি আরব থেকে আমদানি ভেবে বেশি দামে কিনছেন ক্রেতা।
তবে এসব অভিযোগের কোনো জবাব দিতে চায়নি কর্তৃপক্ষ।
রাজধানীর কারওয়ান বাজারেও গরুর মাংসের বাড়তি দাম রাখায় জরিমানা করা হয়েছে বিক্রেতাদের।
নিউ মার্কেটে পঁচা-বাসী খাবার বিক্রির অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে ৮টি ফাস্টফুডের দোকানকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ