• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

আত্রাইয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে বায়জিদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার জামগ্রাম গ্রামে খালে পড়ে ওই শিশুর মৃত্যুর ঘটনাটি ঘটেছে। নিহত শিশু বিায়জিদ উপজেলার জামগ্রাম গ্রামের মো: রফিকের ছেলে।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত বায়জিদের দাদি মঙ্গলবার সকালে তার সাথে বাদাম তুলতে বায়জিদকে নিয়ে বাদামের ক্ষেতে যায়। বাদাম তোলার এক পর্যায়ে শিশু বায়জিদকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে বাদাম ক্ষেতের পাশে থাকা খালের পানিতে শিশু বায়জিদকে ভাসতে দেখতে পেয়ে তারা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ