• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন |
শিরোনাম :

মাদক দাও, নইলে রেললাইনে মাথা দেব!

।। এম আর মহসিন/সাব্বির আহমেদ সাবের।।

মাদক  দাও, নইলে রেললাইনে মাথা দেব… মাদকাসক্ত যুবকের এমন হুমকিতে দিশেহারা হয়ে পড়েছে একটি পরিবার। ঘটনাটি নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীপাড়া মহল্লার সকিনাপাড়ায়।

সূত্র মতে, তিন সন্তানের জনক রিক্সাচালক সাজিদ (২৯) ওই এলাকার মোঃ ওমর আলীর জামাতা। তিনি শ্বশুড় বাড়িতে  ঘরজামাই হিসেবে বসবাস করেন। সাজিদ আয়-রোজগারের সব টাকা দীর্ঘদিন থেকে নেশার পেছনে ব্যয় করতো। এতে ৪ সদস্যের ওই সংসারে অভাব দেখা দেয়। নেশাগ্রস্ত স্বামীর এ অবস্থায় ভিক্ষাবৃত্তিতে নেমে পড়ে স্ত্রী রুবিয়া। অনেক চেষ্টা করেও স্বামীকে ফেরাতে পারেননি নেশার জগৎ থেকে।কিন্তু সম্প্রতি পুলিশের মাদকবিরোধী অভিযানের কারণে মাদক ব্যবসায়ীরা গাঢাকা দেওয়ায় নেশাদ্রব্য না পেয়ে অস্থির হয়ে পড়েছেন সাজিদ।

আজ বুধবার রাত সাড়ে ১০ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদকাসক্ত সাজিদ মাদক না পেয়ে নিজেকে  ঠিক রাখতে পারছেন না। বাড়ির পাশের রেললাইনে  বারবার আত্মহত্যার চেষ্টা চালায়। স্থানীয়রা তাকে বাড়িতে আটকে রাখে। সাজিদ জানায়, সে উত্তরা আবাসন থেকে মাদক সংগ্রহ করে নিয়মিত সেবন করতো।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত। তবে তার পরিবার চাইলে সাজিদের চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ