• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন |
শিরোনাম :

মাদকের মূল হোতাদের কালো টাকার খোঁজে দুদক

সিসি নিউজ, ২৪ মে: মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ ও র‌্যাব এর অভিযান চলছে পুরোদমে। এবার মাদক ব্যবসার নিয়ন্ত্রণকারীদের খোঁজে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। তাদের তথ্য সংগ্রহ করছে সংস্থাটি।

তাদের নামে বেনামে রাখা সম্পদ খতিয়ে দেখা হবে। এরইমধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে সাড়ে ৩শ মাদক ব্যবসায়ীর তালিকা সংগ্রহ করা হয়েছে। এ তালিকায় কয়েকজন সংসদ সদস্যসহ প্রভাবশালী ব্যক্তির নামও রয়েছে।

এরই মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে ১৪১ এবং একাধিক গোয়েন্দা সংস্থা থেকে ১১০জন মাদক ব্যবসায়ীদের তালিকা পেয়েছে দুদক। সংস্থাটির কাছেও সরাসরি এসেছে কয়েকজন মাদকব্যবসায়ীর নাম। সব মিলে মাদক ব্যবসা নিয়ন্ত্রণকারী সাড়ে ৩শ ব্যক্তির নাম এখন তাদের কাছে।

এসব ব্যবসায়ীর হাতে বিপুল পরিমাণ সম্পদ থাকার অভিযোগ রয়েছে বলে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস্ ও গোয়েন্দা) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ।

দুদকের কাছে থাকা তথ্য অনুযায়ী, খুলনা-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মিজানুর রহমান মাদক ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন।  অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গেল ১৬ই এপ্রিল তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

এছাড়া, মাদক ব্যবসার অভিযোগে আলোচনায় থাকা কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির নামও রয়েছে তালিকায়। এতে বদির সঙ্গে তার পাঁচ ভাইয়ের নামও উঠে এসেছে।

দুদকের কাছে ঢাকা বিভাগের ১১৬, চট্টগ্রাম বিভাগের ১০৬ এবং রাজশাহী বিভাগে ৪৮ এবং খুলনাসহ অন্যান্য বিভাগের ৯০ জন মাদক ব্যবসায়ীর বিষয়ে তথ্য রয়েছে।

প্রাথমিকভাবে যাদের নামে অভিযোগ এসেছে তাদের সম্পদের তথ্য যাচাই করা হচ্ছে বলে জানান, দুদকের সচিব ড. শামসুল আরেফিন।

মাদক ব্যবসা করে যারা অবৈধ সম্পদ গড়েছেন তাদের ওপর বাড়ানো হয়েছে নজরদারিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ