• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

‘মাদকের গডফাদার ছাড় পাবে না’

সিসি নিউজ, ২৫ মে: মাদকের গডফাদার যে দলেরই হোক না কেন, ছাড় পাবে না বলে হুঁশিয়ার করেছেন ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যানজট নিরসনে আয়োজিত মত বিনিময় সভায় একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় আগামী ডিসেম্বর পর্যন্ত মহাসড়কগুলো সচল রাখার নির্দেশ দেন তিনি।  এছাড়া গাড়ি থামিয়ে অর্থ আদায়কারী ট্রাফিক পুলিশদের সতর্ক করেন মন্ত্রী।

মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই সরকার ছাড় দিচ্ছে না উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘যদি প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণ হয়, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি যেই হোন, যে জায়গায় থাকেন।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘মিয়ানমার একদিকে এখানে স্রোতের মতো রোহিঙ্গা পাঠিয়েছে, একইসঙ্গে মাদকের স্রোত সুনামির মতো বাংলাদেশে এসেছে। মিয়ানমার শুধু রোহিঙ্গা পাঠায়নি, ইয়াবাও পাঠিয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ