• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভারত-বাংলাদেশের স্বার্থ অভিন্ন : মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি বলেছেন, ভারত-বাংলাদেশ দুটি পৃথক দেশ। তবে এই দুটি দেশের স্বার্থ অভিন্ন। শুক্রবার শান্তিনিকেতনে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
মোদি বলেন, ‘সংস্কৃতি বা সরকারি নীতি প্রত্যেকটি ক্ষেত্রে আমরা একে অপরের কাছ থেকে অনকে কিছু শিখেছি।’
তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশ দুটি পৃথক দেশ, তবে সহযোগিতা ও সমঝোতার বন্ধনে তারা আবদ্ধ। সাংস্কৃতিক অথবা সরকারি নীতি সব ক্ষেত্রেই দুই দেশের  জনগণ একে অপরের কাছে অনেক কিছু শিখেছে।’
গত কয়েক বছরের ভারত-বাংলাদেশ সম্পর্ককে দুই দেশের জন্য স্বর্ণের অধ্যায় বলে মন্তব্য করেন মোদি।
তিনি বলেন, এই বছরগুলোতে ভারত-বাংলাদেশ সম্পর্কের সোনালি অধ্যায় আমরা লিখেছি। কিছু ইস্যু ছিল যেগুলো সম্পর্কে ধারণা করা হয়েছিল এগুলোর সমাধান অসম্ভব। কিন্তু আমরা যৌথভাবে এই বিষয়গুলোর সমাধান করেছি। ১৯৬৫ সাল থেকে কানেক্টিভিটি ইস্যুটি প্রায় বন্ধই ছিল। কিন্তু আমরা এই ইস্যুগুলোর ওপর কাজ করছি এবং দুই দেশের মধ্যে সব ধরণের কানেক্টিভিটি বাড়িয়ে চলছি। আমরা ইতিমধ্যে কলকাতা-খুলনা শীতাতাপ নিয়ন্ত্রিত ট্রেন বন্ধন এক্সপ্রেস চালু করেছি।’
সমাবর্তন অনুষ্ঠানে কোনও স্ক্রিপ্ট ছাড়াই ভাঙা ভাঙা বাংলায় বক্তব্য রাখেন মোদি।
এসময় আম্রকুঞ্জের মঞ্চে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। আজই মোদির সঙ্গে শেখ হাসিনার একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র : ইকোনোমিক টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ