• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সাক্ষ্যগ্রহণ

সিসি নিউজ, ২৮ মে: সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বাদী সৈয়দ রফিকুল ইসলাম তুষারের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসুর আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়।
বিএনপি মাগুরা সদর উপজেলা শাখার একাংশের সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম তুষার বাদী হয়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আমেরিকার নিউইয়র্কের আমেরিকা প্রবাসী টাঙ্গাইল সমিতির এক সভায় মহানবী ও ইসলাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলে ক্ষুব্ধ হয়ে বাদী এই মামলা দায়ের করেন।
মামলায় আসামি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আদালত ৭ মার্চ ২০১৮ চার্জ গঠন করেন। আজ বাদীর সাক্ষ্যগ্রহণ করা হয়।বাদী এই মামলায় আরো দুইজন সাক্ষী মান্য করেছেন। তারা হলেন- রবিউল ইসলাম ও মো. মহসীন। পরবর্তীতে তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে।
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সাক্ষ্য গ্রহণকালে আদালতে হাজির ছিলেন না। তার অনুপস্থিতিতে বিচারকার্য অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ