সিসি নিউজ, ৩০ মে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পত্রিকা থেকে সংবাদ সংগ্রহ করা হয় তাদের কথায় দেশ পরিচালিত হয় না। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে পিপিপি কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নেন্সের দ্বিতীয় সভায় তিনি এ কথা বলেন।
পিপিপির নানা সমালোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পত্রিকায় কে কি লিখলো তা নিয়ে মন খারাপ না করে সরকারের দায়িত্ব হবে দেশের উন্নয়নে কাজ করে যাওয়া।
তিনি আরো বলেন গণমাধ্যমের কাজ গণমাধ্যম করবে সরকারের কাজও যথাযথভাবে করে যেতে হবে। সভায় দুটি আন্তর্জাতিক ফোরাম থেকে পিপিপি কর্তৃপক্ষের পাওয়া দুটি পুরস্কার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।