• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |

গাজা দখলের আহবান ইসরায়েলি মন্ত্রীর!

আন্তর্জাতিক ডেস্ক, ৩১ মে: ফিলিস্তিনসহ বহু দেশের তীব্র বিরোধীতা উপেক্ষা করে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের পর এবার গাজা দখলের আহবান জানালেন ইসরায়েলের বিচারমন্ত্রী আয়েলেত শাকেদ।

মঙ্গলবার স্থানীয় জানুব এফএম নামের একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গাজা উপত্যকা দখলে নিতে প্রস্তুত হওয়ার সময় এসেছে। হামাস নেতাদের ধ্বংস করে দেয়ার প্রচেষ্টার অংশ হিসেবেই এটা করা দরকার।

গাজার দখল নেয়া অসম্ভব কিছু নয় মন্তব্য করে আয়েলেত শাকেদ বলেন, সত্য কখনও গোপন করা উচিত নয়। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মর্টার হামলা ইসরায়েলকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে।

উল্লেখ্য, চলতি মাসেই জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপনকে কেন্দ্র করে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞে নিহত হন অন্তত ৬২ ফিলিস্তিনি। ফিলিস্তিনের ভূমি দখল করেই ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল নামের রাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ