• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন |

সৈয়দপুরে নানাবাড়ি বেড়াতে এসে লাশ হলো আনিফা

সিসি নিউজ, ২ জুন: নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আনিফা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর এলাকার আবাসন প্রকল্পের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।
জানা গেছে, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কালারভিটা এলাকার সাইদুল ইসলামের মেয়ে আনিফা গত বৃহস্পতিবার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার দিন বিকেলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে সে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান সিসি নিউজকে ঘটনার সত্যতা স্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ