• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |

ডিমলায় অন্তঃসত্ত্বা গৃহবধুর মরদেহ উদ্ধার

সিসি নিউজ, ২ জুন : আট মাসের অন্তঃসত্বা গৃহবধু তাসকিনা আক্তার ওরফে কোকিলার (২৬) মরদেহ উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ। আজ শনিবার দুপুরে নীলফামারীর ডিমলা থানার নাউতারা ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের স্বামীর বাড়ি হতে মরদেহ উদ্ধার জেলা মর্গে ময়না তদন্তে জন্য প্রেরন করে পুলিশ। এদিকে গৃহবধুর বাবার অভিযোগ তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বামী ও শাশুড়ি। এই অভিযোগে পুলিশ তাসকিনার স্বামী রেজাউল করিম (৩০) ও শাশুড়ী রেজিয়া আক্তারকে (৫০) আটক করেছে।

জানা যায়, প্রায় ৮ বছর আগে নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি বটতলার তছির উদ্দিনের মেয়ে তাসকিনার সঙ্গে একই ইউনিয়ের ভাটিয়াপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে রেজাউল ইসলামের বিয়ে হয়। তাদের চার বছরের রোমানা নামের এক মেয়ে সন্তান রয়েছে। এ ছাড়া তাসকিনা আট মাসের অন্তঃসত্বা ছিল।
জানা যায় স্বামী শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহ ছিল তাসকিনার। শনিবার সকালে শোয়ার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাসকিনারর মরদেহ ঝুলতে দেখা যায়। মেয়েটির বাবার দাবি তার মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে তারা।

তবে তাসকিনার স্বামীর দাবি বাড়ির সকলের অগোচরে তার স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্বহত্যা করে। আমি যদি হত্যা করতাম তাহলে পালিয়ে যেতাম। একটি মহল আমাকে ও আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা মামলায় ফাসিয়ে দিচ্ছে। তিনি সুষ্ঠু তদন্ত দাবি করে।

নাউতরা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন বলেন সিসি নিউজকে জানান,  ঘটনায় পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার ও মেয়েটির স্বামী ও শাশুড়িকে আটক করে নিয়ে গেছে।
ডিমলা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) এমাদ উদ্দিন মোহাম্মদ ফারুক ফিরোজ সিসি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ