• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |

কাউনিয়ায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

রংপুর, ৩ জুন: রংপুরের কাউনিয়া উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার ভোরে এ ঘটনা ঘটে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, রফিকুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মাদক আইনে মামলা রয়েছে।

ওসি জানান, পুলিশের একটি দল রবিবার ভোরে হারাগাছ পৌরশহরের টাংরির বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সেখানে আগে থেকেই মাদক ব্যবসায়ীরা অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ী রফিকুল নিহত হয় এবং অন্য মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে দুই শতাধিক ইয়াবা, ৪৬ বোতল ফেনসিডিল ও একটি দেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরো জানান, নিহত নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রফিকুল পৌর এলাকার নতুন বাজার এলাকার বসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ