• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিদ্যুৎবিহীন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল, রোগীদের ত্রাহি অবস্থা

সাব্বির আহমেদ সাবের, ৪ জুন:  দীর্ঘ ১০ ঘন্টা অন্ধকারে থাকার পর অবশেষে জেনারেটর দিয়ে চলছে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম। চরম দুর্ভোগে পড়েছে শিশু, ডায়রিয়া ও মহিলা বিভাগের রোগীরা। রোগীরা মোমবাতি জ্বালিয়ে প্রয়োজন সারছেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক রোগী হাসপাতাল ছেড়ে গেছেন বলে জানা গেছে।
একটি সূত্র জানায়, রবিবার দুপুর ২টায় হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়ে হাসপাতাল। কর্তৃপক্ষের অবহেলার কারণে ১০ ঘন্টা অন্ধকারে কাটাতে হয় রোগীদের। গরম ও অন্ধকারে দূর্ভোগে পড়েন চিকিৎসাধিন রোগীরা। তবে এদের মধ্যে শিশু, ডায়রিয়া ও মহিলা ওয়ার্ডের রোগীদের অবস্থা করুন হয়ে পড়ে। অনেকে মোমবাতি, টর্চলাইট ও মোবাইলের লাইট ব্যবহার করে প্রয়োজন মেটায়। হাসপাতালের অন্ধকার দশার কারণে কিছু রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন বলে ওই সূত্রটি জানায়।
অবশেষে রাত সাড়ে ১২টার দিকে সংবাদকর্মীরা খোঁজখবর নেয়া শুরু করলে টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। চালু করা হয় জেনারেটর। তবে অন্ধকারে রয়েছে হাসপাতালের মূল ফটকসহ, আবাসিক ভবন ও অধিকাংশ কক্ষ। জেনারেটর দিয়ে কয়েকটি কক্ষে আলোর ব্যবস্থা করা হলেও চলছে ফ্যানসহ চিকিৎসা কাজে ব্যবহার্য যন্ত্রাংশ।
সৈয়দপুর ১০০ শয্যা হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আরিফুল হক সোহেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ