সিসি নিউজ, ০৪ জুন: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৪৬২১ জন দুঃস্থদের মাঝে ভিজিএফের ৪৬ টন ২১০ কেজি চাল বিতরণ করা হচ্ছে। প্রতিজন দুঃস্থ পাচ্ছেন ১০ কেজি করে চাল। আজ সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার রায় পৌরসভা চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে দুঃস্থদের মাঝে চাল বিতরন উদ্বোধন করেন। এ সময় জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, প্যানেল মেয়র জিয়াউর রহমান জিয়া, শাহিন আকতার, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রতিটি দুঃস্থ যেন সঠিক ভাবে ১০ কেজি করে চাল পায়, সেজন্য পৌর পরিষদের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে ১০ কেজির আলাদা প্যাকেট করে দুঃস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে। পৌরসভার এমন উদ্যোগকে বিশেষ করে পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।