• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

চাঁদপুরে একটি পুকুরে চার শিশুর মরদেহ

চাঁদপুর, ০৫ জুন: চাঁদপুরের হাজীগঞ্জের একটি পুকুর থেকে দুই ভাইসহ চার শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে রান্ধুনিরমুড়া এলাকার একটি পুকুরে মরদেহগুলো ভেসে ওঠে।
নিহতরা হল দুই ভাই রাহুল ও শামীম এবং তাদের প্রতিবেশী রায়হান ও লিয়ন। সবার বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় থেকে নিখোঁজ ছিলো চার শিশু। তাদের খোঁজ পেতে মাইকিংও করা হয়। সকালে রান্ধনীমুড়া গ্রামের বৈষ্টের বাড়ীর দিঘিতে চারটি মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তাদের গোসল করতে দেখা গেছে এরপর আর খোঁজ মেলেনি। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মত্যু হতে পারে। তবে স্বজনরা জানান, চারজনই সাঁতার জানত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ