• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রংপুর, ০৫ জুন: রংপুরের কাউনিয়া উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার হারাগাছ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানে গেলে একদল মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম নিহত হয়।

কাউনিয়া থানার ওসি আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত রবিউল একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার নামে ১০টি মাদক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ