সিসি নিউজ, ০৭ জুন: জিজ্ঞাসাবাদ শেষে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে ছেড়ে দিয়েছে র্যাব। বুধবার রাত ১১টার দিকে র্যাবের সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
গণমাধ্যমে পাঠানো ওই বার্তায় বলা হয়েছে, বিকালে আটকের পর ইমরান এইচ সরকারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর রাতে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে বুধবার বিকালে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চ আয়োজিত সমাবেশ থেকে তাকে আটক করে নিয়ে যায় র্যাব। অবৈধভাবে জনসমাবেশ করার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে সে সময় সাংবাদিকদের জানিয়েছিলেন র্যাব-৩-এর সিইও লে. কর্নেল ইমরানুল হাসান।