• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ফরিদপুরে একই পরিবারের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ফরিদপুর, ১০ জুন: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নরুল্যাগঞ্জ ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পরে একই পরিবারের দুই ভাইয়ের দুই কন্যা শিশু ও এক ছেলে সন্তানের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জামিলদি মাতুব্বরের কন্যা জিমি আক্তার(৭) ও ছেলে সাজ্জাদ(৩) আর বাশার মাতুব্বরের কন্যা রিমি আক্তার(৬)। নিহতরা আপন দুই ভাইয়ের সন্তান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম জানান, উপজেলার নরুল্যাগঞ্জ ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পরে দুই ভাইয়ের দুই কন্যা শিশু ও এক ছেলে সন্তানের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, মসজিদে ইফতারের অনুষ্ঠান ছিলো আর এ কাজে সবাই ইফতার বানানোর কাজে ব্যস্ত ছিলেন। এসময় বাড়ির তিন শিশু বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে পুকুর পারে তাদের পরিহিত সেন্ডল পড়ে থাকতে দেখে পানিতে নেমে তাদের উদ্ধার করে। বাড়ির লোকজন ও স্থানীয়রা সেখান থেকে দ্রুত তাদেরকে উদ্ধার করে সদরপুর জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি খুবই মর্মান্তিক। এদিকে আপন দুই ভাইয়ের তিন সন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ