• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

জয়পুরহাটে সোনাসহ বিপুল পরিমান ভারতীয় শাড়ি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি, ১১ জুন: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তের চেচঁড়া এলাকা থেকে ১ কেজি সোনা সহ সোহেল রানা (২৪) নামে এক স্বর্ন পাচারকারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃত সোহেল রানা পাঁচবিবি উপজেলার চেচঁড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

জয়পুরহাট- ২০ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক জানান, সোমবার বেলা ১১ টার সময় কয়া সীমান্তের ২৮৩/২৩ সীমানা পিলার এলাকা থেকে ভারতে পাচারের সময় সীমান্তে দ্বায়িত্বরত বিজিবির সদস্যরা সোহেলকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার শরীরে বিশেষ কায়দায় রাখা ১ কেজি ওজনের ১০ টি সোনার বার উদ্ধার করা হয়।

একই দিন গভীর রাতে অপর এক অভিযান চালিয়ে দেশে প্রবেশের সময় বিপুল পরিমানের উন্নত মানের ভারতীয় শাড়ি-কাপড় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সোনার মূল্য ৪০ লাখ ও শাড়ির মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা বলে জানান বিজিবি অধিনায়ক।

পরে স্বর্ন পাচার মামলায় আটককৃত সোহেলকে পাঁচবিবি থানায় সোপর্দ করাসহ উদ্ধারকৃত মালামাল হিলি শুল্ক গুদামে জমা করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ