• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন |

ট্রেনের ছাদ থেকে পড়ে ২ যুবক নিহত

গাজীপুর, ১৪ জুন : ঢাকা-ময়মনসিংহ রেল রুটের গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রমে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই যুবকের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। পরনে প্যান্ট-শার্ট রয়েছে।
জয়দেবপুর রেল জংশন পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. রকিবুল হক জানান, দুই যুবক অন্যান্য যাত্রীদের সঙ্গে জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে চড়ে গন্তব্যে যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি ধীরাশ্রম স্টেশনের আউটার সিগন্যালে পৌঁছালে তারা ছাদ থেকে নিচে পড়ে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ