সিসি নিউজ, ১৮ জুন: নীলফমারীর সৈয়দপুর শহরের পার্বতীপুর সড়ক সংলগ্ন ঠিকাদার ও ভাটা মালিক মনোয়ার হোসেনের বাসায় রহস্যজনক ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ১০ টার দিকে ওই ঘটনা ঘটে।
মনোয়ার হোসেন জানান, ডাকাতরা কৌশলে বাড়ীর ভিতরে প্রবেশ করে ঠিকাদার পত্নীকে অজ্ঞান করে নগদ ৪ লাখ ২০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্নের অলংকার নিয়ে যায়। এ সময় এমবিএল ভাটার মালিক মনোয়ার হোসেন সহ কেউ বাসায় ছিলেন না।
সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ শাহজাহান পাশা জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি ডাকাতির ঘটনা নয়, রহস্যজনক চুরির ঘটনা।