• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুর-ঢাকা রুটে টিকিটের জন্য হাহাকার

সিসি ডেস্ক, ১৮ জুন: এয়ারওয়েজের টিকিট দিতেও হিমশিম খাচ্ছে কোম্পানিগুলো। ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকাগামী যাত্রীরা অনেকে আকাশ পথকে বেছে নিলেও টিকিটের জন্য যেন হাহাকারে পড়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, ২৩ জুন পর্যন্ত তাদের হাতে টিকিট নেই বললেই চলে। সৈয়দপুর-ঢাকা রুটে সরকারি-বেসরকারি মিলে ৯টি ফ্লাইট চলাচল করলেও তা দিয়ে যাত্রী চাহিদা মেটাতে পারছে না কোম্পানিগুলো। এমতাবস্থায় অতিরিক্ত ফ্লাইট চালুর দাবি কোম্পানিগুলোর।
সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, ঈদের আগে ৯টির পাশাপাশি আরো ৩টি অতিরিক্ত ফ্লাইট ঢাকা থেকে সৈয়দপুর রুটে যাত্রী নিয়ে এলেও ঈদের পর সৈয়দপুর-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট বন্ধ করে দেয় এয়ারওয়েজ কোম্পানিগুলো। যার ফলে এখন নিয়মিত ৯টি ফ্লাইট চলাচল করছে এই রুটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নীলফামারী জেলা ব্যবস্থাপক আবু আহমেদ জানান, ঈদের আগের দু’দিন বিশেষ একটি করে ফ্লাইট যাত্রী নিয়ে আসে ঢাকা থেকে সৈয়দপুরে। ঈদের পর আর ফিরতি বিশেষ ফ্লাইট চালু নেই সৈয়দপুর-ঢাকা রুটে। ৭৪ আসন বিশিষ্ট একটি ফ্লাইট এখন এই রুটে চলাচল করছে।
মাওয়া ট্রাভেলস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মমিনুল ইসলাম মিঠু জানান, ঈদের কারণে ২৩ তারিখ পর্যন্ত টিকিটের জন্য যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে। সর্বোচ্চ দরে ৮২০০ থেকে ৯৫০০ টাকা পর্যন্ত টিকিট বিক্রি হচ্ছে, অথচ অন্যান্য সময় ২৭০০ টাকা থেকে শুরু করে ৮২০০ টাকা পর্যন্ত দরে টিকিট পাওয়া যায়। দৈনিক যদি ২০টি ফ্লাইট এই রুটে যায় তাহলে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। যাত্রী চাহিদাও মেটানো যাবে।
জানতে চাইলে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহিন আহমেদ জানান, ঈদের আগে বাংলাদেশ বিমানসহ কয়েকটি উড়োজাহাজ কোম্পানি বিশেষ ফ্লাইট চালু করে যাত্রীসেবা দিয়েছে কিন্তু ঈদের পর সেটি আর নেই। এখন নিয়মিত নয়টি ফ্লাইট চলাচল করছে আগের নিয়মে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ