• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন |

খুলনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৫

খুলনা, ২১ জুন: খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- কয়রা উপজেলার উত্তর খেওনা এলাকার শরিফুল ইসলাম ও মোস্তফা গাজী। ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিল হোসেন জানান, দুপুর পৌনে ১টার দিকে খুলনা থেকে ডুমুরিয়াগামী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে কয়রা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।নিহতরা খুলনায় দিনমজুরের কাজ করার জন্য আসছিলেন বলে আহতরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ