• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযানে আটক ৮

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশ পৃথক পৃথক ভাবে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক চোরাকারবারী ও সেবনকারী সহ মোট ৮ জনকে আটক করেছে।

ফুলবাড়ী থানা পুলিশ ২৩জুন রোববার ও সোমবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৮ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি ছোয়ানী গ্রামের ফয়জার রহমানের ছেলে শরিফুল ইসলাম(৪২), রঘুনাথপুর গ্রামের ওবাইদুল হোসেন এর ছেলে জাহিনুর ইসলাম (৩৩),আদীবাসী পাড়া গ্রামের যতিন হাসদা এর ছেলে লিটন হাসদা (২৪),পৌর এলাকার বারোকোনা গ্রামের মৃত আজিমুদ্দিন এর ছেলে মোস্তাফিজুর রহমান লালন(৩৮),শিবনগর ইউনিয়নের চককবির গ্রামের মৃত নুরল আমিন এর ছেলে ইব্রাহিম অরফে তুহিন(৩৮),দাদপুর গ্রামের মৃত সিকেন্দার আলী এর ছেলে মুকুল মিঞা (২৮),একই গ্রামের মৃত দেলবার অরফে দেলওয়ার এর ছেলে সুজন মন্ডল(২৫),নুরপুর গ্রামের আমিনুল ইসলাম এর ছেলে মোস্তাফিজুর রহমান (৩৫)। এসময় পুলিশ ১০৫ গ্রাম গাঁজা ও ৫ লিটার চোলাইমদ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবীব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক ভাবে থানায় দুটি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ