• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন |

ডোমারে ১২২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

নীলফামারী, ২৫ জুন: নীলফামারীর ডোমার উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: উম্মে ফাতিমার সভাপতিত্বে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, থানার অফিসার্স ইনচার্জ মো: মোকছেদ আলী , উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আমীর হোনেন,
নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন। শিক্ষা কর্মকর্তা মোঃ আমির হোসেন জানান, উপজেলার এক শত ২২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক শত ৫৯টি ল্যাপটপ বিতরন করা হয়।পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়গুলো ল্যাপটপ পাবে বলেও তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ