• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ভালোবাসার টানে প্রাসাদ ছাড়ছেন জাপানি রাজকন্যা

সিসি ডেস্ক, ২৭ জুন: জাপানের রাজপরিবারের সর্বকনিষ্ঠ রাজকন্যা আয়াকো তার নিজ দেশের এক সাধারণ যুবককে বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন। এ তথ্য জানিয়েছে জাপানের ইম্পেরিয়াল হাউসহোল্ড এজেন্সি।

সিএনএনের খবরে বলা হয়, জাপানের সম্রাট আকিহিতোর চাচাতো বোন এবং প্রয়াত প্রিন্স তাকামোদোর তৃতীয় এবং সর্বকনিষ্ঠ কন্যা আয়াকো। তিনি এক শিপিং ফার্মের কর্মী কেই মরিয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, কেই মরিয়া সঙ্গে আয়াকোকে তার পিতাই পরিচয় করিয়ে দেন। তিনি ভাবেন, যেহেতু আয়াকো সমাজকল্যাণ নিয়ে পড়ছে তাই কেইয়ের সাথে তার পরিচয় হলে ভালো হবে। পরে দেখা যায়, এ দুজন সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

আয়াকো এবং কেইয়ের পরিচয় মাত্র এক বছরের। তারা আগস্টের ১২ তারিখ আনুষ্ঠানিকভাবে বাগদান করবেন এবং ২৯ অক্টোবর বিয়ে করবেন।

জাপানের নিয়ম অনুযায়ী, বিয়ের সাথে সাথেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন এই রাজকন্যা। তবে তিনি একটি বোনাস পাবেন, যার মূল্যমান এক মিলিয়ন ডলারের মতো।

এর আগে গত মে মাসে পরিবারের আরেক রাজকন্যা মাকো আইনজীবী কেই কোমোরোকে বিয়ে করার সংকল্প জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ