• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

কোটির মাইলফলক স্পর্শ করেছে লিজা

বিনোদন ডেস্ক, ২৭ জুন: এরই মধ্যে বেশ ক’জন সংগীত শিল্পীর গানই ইউটিউবে কোটির মাইলফলক স্পর্শ করেছে। তবে তার প্রায় সবই ছিল মৌলিক আধুনিক গান। এবার কোটির তালিকায় যুক্ত হলেন ক্লোজ আপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা।

তবে মৌলিক নয়, তার গাওয়া একটি ফোক গান ইউটিউবে কোটির ঘর স্পর্শ করেছে। তাও আবার এটি একটি লাইভে গাওয়া গান। গানটির শিরোনাম ‘কোনদিন আসিবেন বন্ধু কইয়া যাও কইয়া যাওরে’।

গত বছর ঈদে বাংলাভিশনের টিভি লাইভে এ গানটি গেয়েছিলেন তিনি। আর সেই গানটি ‘বিডি ফানি নাটক প্রো’ শীর্ষক ইউটিউব চ্যানেলে আপলোডের পরই ঝড়ের গতিতে বাড়তে থাকে তার ভিউ। ২২ হাজার লাইক ও ২ হাজার কমেন্ট পড়েছে গানটির বিপরীতে। বেশিরভাগ কমেন্টেই লিজার কণ্ঠে এ গানটির প্রশংসা করা হয়েছে।

এ বিষয়ে উচ্ছ্বসিত লিজা বলেন, কীভাবে গানটি কোটির বেশি শ্রোতা-দর্শক উপভোগ করলো জানি না। তবে এটি সবাই পছন্দ করেছেন সেটাই আমার কাছে বড় ব্যাপার। আমি সবার কাছে কৃতজ্ঞ। এভাবেই যেন সামনে ভালো ভালো গান উপহার দিতে পারি সেটাই প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ