• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাটে স্কুলের পরিচালক কর্তৃক অভিভাবক লাঞ্চিত

ঘোড়াঘাট (দিনাজপুর), ২৮ জুন: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বেসরকারীভাবে পরিচালিত রাণীগঞ্জ আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক লায়ন মোঃ রুহুল আমিন কর্তৃক এক অভিভাবককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার বারপাইকেরগড় গ্রামের মৃত তাজের উদ্দিন শেখ এর ছেলে কলিম উদ্দিন শেখ তার সন্তানদের ২য় সাময়িক পরীক্ষার ফি দিতে যায়। এ সময় স্কুল কর্তৃপক্ষ তার চার জন শিক্ষার্থীর কাছ থেকে উন্নয়ন ও সেশন ফি বাবদ চার হাজার টাকা দাবী করে। অভিভাবক কলিম উদ্দিন দিতে অপারগতা প্রকাশ করে। এতে অফিস কক্ষে রাণীগঞ্জ আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক লায়ন মোঃ রুহুল আমিন তার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে লাঞ্চিত করে গলা ধাক্কা দিয়ে অফিস কক্ষ থেকে বের করে দেয়। কলিম উদ্দিন জানান, আমার চারজন ছেলে মেয়ে ঐ প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীতে পড়াশুনা করে। ভর্তির সময় স্কুল কর্তৃপক্ষের সুপারিশক্রমে চারজন শিক্ষার্থীর সেশন ফি ও উন্নয়ন ফি দেয়ার কথা ছিল না। কিন্তু ওই চুক্তি না মেনে পরীক্ষার সময় ওই চারজন শিক্ষার্থীর নিকট থেকে সেশন ও উন্নয়ন ফি বাবদ চার হাজার টাকা দাবী করে। এতে আমি দিতে অপারগতা প্রকাশ করি। তাতেই সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারপিট করে অফিস থেকে বের করে দেয় এবং অফিস কক্ষ বন্ধ করে দেয়। যা স্কুলের অনেক শিক্ষক মন্ডলী দেখে ও শোনে। এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার জানান, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ