• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিশ্বসাহিত্য কেন্দ্রে চলছে চিত্র প্রদর্শনী

সিসি ডেস্ক: বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় পোলিশ ইনস্টিটিউশন নয়াদিল্লি’র আয়োজনে শুরু হয়েছে ১০ দিনব্যাপী চিত্র প্রদর্শনী। মঙ্গলবার বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারিতে ‘এ ফোনিক্স ফোরাম দ্য অ্যাসেজ ডেস্ট্রাকশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ ওয়ারশ ১৯৩৯-১৯৫৫’ শিরোনামে এ প্রদর্শনী শুরু হয়। চিত্র প্রদর্শনীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান ন্যাৎসি বাহিনী কর্তৃক পোল্যান্ডের রাজধানী ওয়ারশো ধ্বংস, সাধারণ মানুষের ওপর নির্যাতন, পরে সাধারণ মানুষের প্রচেষ্টায় রাজধানী পুনর্গঠনের চিত্র ফুটে উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও অনারারি কনসাল অব দ্যা রিপাবলিক অব পোল্যান্ড ইন ঢাকা রেশাদুর রহমান, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্র্যাস্টি, লেখক ও গবেষক মফিদুল হক, চিত্রশিল্পী জামাল আহমেদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মাহমুদ মাসুদ এবং পোলিশ ইনস্টিটিউট নয়াদিল্লির ভিজ্যুয়াল স্পেশালিস্ট আনিতা সুইকিকা। চিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে ‘ওয়ারশো আপরাইজিং’ শিরোনামে একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ