• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |

সৈয়দপুরে নিখোঁজ ইজিবাইক চালক সুমনের মরদেহ উদ্ধার

সিসি নিউজ, ০২ জুলাই: নিখোঁজের ৪০ ঘন্টা পর রংপুরের বদরগঞ্জ থেকে ইজিবাইক চালক সুমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১টার দিকে বদরগঞ্জের নাগেরহাট এলাকার চিকলী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হলে নিহত সুমনের বাবা বকুল হোসেন তা সনাক্ত করেন।

উল্লেখ‌্য যে, শনিবার রাত ৯টার দিকে সুমনের ইজিবাইক ছিনতাই করার উদ্দেশ‌্যে তারই দুই বন্ধু রবিউল ও আনারুল কোমল পানীয় এর সাথে ঘুমের ওষুধ খাওয়ায়। এরফলে সুমন অচেতন হয়ে পড়লে তাকে  সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুঠিরঘাট ব্রীজের কাছে চিকলী নদীতে ভাসিয়ে দেয়। সুমন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের  সমলাপাড়ার বকুল হোসেনের পুত্র।

রবিউল একই উপজেলার কাশিরামের মৃত জয়বর রহমানের ও আনারুল কালারবাজারের ঠকপাড়ার আব্দুল হামিদের পুত্র। এ হত‌্যাকান্ড ঘটিয়ে খুনীরা ছিনতাইকৃত ইজিবাইকে ঠাঁকুরগাও পালিয়ে যাওয়ার সময় ওই রাতে বীরগঞ্জ থানার টহল পুলিশের কাছে আটক হয় এবং হত‌্যাকান্ডের কথা স্বীকার করে।

বদরগঞ্জ থানা মরদেহ উদ্ধার করে রংপুরে ময়না তদন্তের জন‌্য পাঠিয়েছে বলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা নিশ্চিত করে বলেন, এ ব‌্যাপারে থানায় একটি হত‌্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ