• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ময়মনসিংহ, ০৪ জুলাই: ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জালাল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ডিবির এএসআই জুয়েল এবং কনস্টেবল ফজলুল হক  আহত হন। পুলিশ বলছে, জালালের বিরুদ্ধে মাদক মামলাসহ ৬টির বেশি মামলা রয়েছে।
ডিবির ওসি আশিকুর রহমান জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছিল। খবর পেয়ে  ওই এলাকায় ভালুকা থানা পুলিশকে নিয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশ লক্ষ্য করেগুলি বর্ষণ করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যববায়ীরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় জালালকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা, চারটি গুলির খোসা, একটি বড় রামদা এবং মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ