• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

পাবনায় মা, ভাই ও খালাকে কুপিয়ে হত্যা

পাবনা, ০৪ জুলাই: জেলার বেড়া উপজেলায় মা, ছোট ভাই ও খালাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে তুহিন হোসেন (২৩) নামে এক যুবক।

উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে বুধবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। তুহিন নতুন ভারেঙ্গা গ্রামের মৃত মিঠু শেখের ছেলে।

বেড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশিষ বিন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- তুহিনের মা বুলি খাতুন (৪০), ছোট ভাই তুষার হোসেন (১০) ও আপন খালা নছিমন খাতুন (৪৫)।

আশিষ জানান, তুহিন ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত অবস্থায় তার মা বুলি খাতুন, ছোট ভাই তুষার হোসেন ও আপন খালা নছিমন খাতুনকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে। এ সময় চিৎকার শুনে তুহিনের স্ত্রী ও প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় তুহিন।

তিনি আরো জানান, হত্যার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। তবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে সকালে পুলিশ বাড়ির উঠোন থেকে তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

হত্যাকারী তুহিন মানসিক ভারসাম্যহীন বলে তার স্ত্রী দাবি করলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ