• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

বাড্ডায় ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ঢাকা, ০৫ জুলাই: রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৩টার দিকে বাড্ডার সাতারকুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শহীদ বলেন, মধ্য রাতে বাড্ডার সাতারকুল রোড এলাকায় ডিবি পুলিশের সঙ্গে একদল সন্ত্রাসীদের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত দুই যুবককে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ