• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :

রোহিঙ্গাদের সহায়তায় এডিবির ১০ কোটি ডলার

সিসি ডেস্ক, ০৭ জুলাই: রোহিঙ্গাদের সহায়তায় ১০ কোটি ডলার অনুদান অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড সভা। শুক্রবার এডিবির সদর দফতর ম্যানিলা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তায় ২০ কোটি ডলার প্রতিশ্রুত সহায়তার অংশ হিসেবে প্রথম পর্যায়ে ১০ কোটি ডলার অনুদানের অনুমোদন করা হলো।
২০১৭ সালের আগস্ট হতে প্রায় ৭ লাখ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন প্রদেশ হতে বাংলাদেশের কক্সবাজারে প্রবেশ করে। বিশাল এই বাস্তুচ্যুত মানুষের কারণের স্থানীয় অর্থনীতি, অবকাঠামোর উপর বিরূপ প্রভাব পড়ছে। সেই সঙ্গে মানবিক বিষয়গুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। কক্সবাজার জেলার ৩২টি ক্যাম্পে তারা ছড়িয়ে রয়েছে। তাদের জন্য খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, স্যানিটেশন, নিরাপদ পানি এবং প্রয়োজনীয় সেবা প্রদান করা নিত্যদিনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি দ্রুত খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে এডিবির প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও উল্লেখ করেছেন, এই সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সহযোগিতা দিতে আমরা বিশ্বব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। প্রথম পর্যায়ে দেওয়া সহায়তার মাধ্যমে রোহিঙ্গাদের ক্ষুধা, রোগ এবং দুর্যোগ মোকাবেলায় মৌলিক অবকাঠামো তৈরি ও সেবা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ