পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ যুব মহিলা লীগের সংগ্রাম, গৌরব, ঐতিহ্য ও সাফল্যের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর উপজেলা মহিলা যুব লীগের আয়োজনে শুক্রবার বিকেলে নবনির্মিত উপজেলা আওয়ামীলীগ অফিসের ২য় তলায় উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেত্রীদের সাথে পরিচয় ও আলোচনা পর্ব শেষে কেক কাটাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
বাংলাদেশ যুব মহিলা লীগের পার্বতীপুর শাখার আহব্বায়ক নাজনীন নাহার নীতুর সভাপতিত্বে এবং যুগ্ম আহব্বায়ক রওশন আরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ নুরল আমিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগ নেত্রী রুকশানা বারী রুকু, পৌর আওয়ামীলীগ (ভা:) সভাপতি মোশারাফ হোসেন সমাজ প্রমুখ।
অনুষ্ঠানে নাজনীন নাহার নীতু বলেন, সকলকেই মৃত্যু বরণ করতে হবে তেমনি আমিও একদিন এ পৃথিবী থেকে চলে যাবো। তবে আমার মৃত্যুর পরে সকলে যেন আমায় স্মরণ করে এবং দেশনেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে পারি এ লক্ষ্যে আমি দল গঠনের কাজ করছি।