• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন |

ডোমারে পুলিশ সেজে প্রতারনার অভিযোগে পিতা-পুত্র আটক

সিসি নিউজ, ০৮ জুলাই: নীলফামারীর ডোমারে পুলিশের কর্মকর্তা সেজে কাপড়ের দোকানে প্রতারনা করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছে পিতা ও পুত্র। আজ রবিবার দুপুর ১২টার দিকে ডোমারের মসজিত মার্কেটের হিমি বস্ত্রালয়ে ওই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পুলিশের স্টিকার লাগানো একটি মটরসাইকেল যোগে দুই প্রতারক দুপুরে হিমি বস্ত্রালয়ে আসে। এদের মধ্যে আবুল কালাম আজাদ (৫৫) নিজেকে ডোমার থানার এসআই হিসেবে নতুন যোগদান করেছেন এবং অপরজন মহিদুল ইসলাম রাহী (২০) কনস্টেবল হিসেবে পরিচয় দেন। প্রতারক কালাম মেয়ের বিয়ের জন্য কয়েকটি শাড়ী বেছে নেন এবং তা বাসায় নিয়ে গিয়ে পছন্দ করার প্রস্তাব দেন দোকানের মালিককে। বিষয়টি সন্দেহ হলে তাদের সঠিক পরিচয় নিশ্চিত করতে দোকানের মালিক থানাকে অবহিত করেন। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যবসায়ীরা তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ্দ করে।

ডোমার থানার অফিসার ইনচার্জ কফিল উদ্দিন জানান, আটক দুই প্রতারক পিতা ও পুত্র। তাদের বাড়ি রংপুর শহরের আলমনগরের সেনপাড়ায়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ