• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

কুড়িগ্রামে নাক বিহীন কপালে চোখওয়ালা অদ্ভুত শিশু জন্ম

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাক বিহীন কপালে চোখওয়ালা এক অদ্ভুত কন্যা সন্তানের জন্ম দিয়েছে নিশি আক্তার নামে এক প্রসুতি। শিশুটির জন্মের আধা ঘন্টা পর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল সাড়ে টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অদ্ভুত শিশুটির জন্ম হয়।
রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের সুত্রে জানায়, শনিবার সকালে প্রসব বেদনা নিয়ে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় রৌমারী সদর ইউনিয়নের নটানপাড়া গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী নিশি আক্তার। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নিশি আক্তার একটি কন্যা সন্তানের জন্ম দিলে দেখা যায় শিশুটির নাক নেই এবং চোখ দুটি পাশাপাশি কপালের মধ্যে। পরে জন্মের আধা ঘন্টা পর শিশুটির মৃত্যু হয়।
এই শিশু জন্মের খবর ছড়িয়ে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে এক নজর দেখার জন্য ভীড় জমায় উৎসুক জনতা।
এলাকাবাসী জানায়, দেড় বছর আগে নিশি আক্তারের বিয়ে হয় আসাদুজ্জামানের। এটি তাদের প্রথম সন্তান।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুপ কুমার বিশ্বাস জানান, গর্ভকালীন সময়ে ফলিক এসিড নামক টেবলেট না খাওয়ায় শিশুটির এমএম সেফালী রোগে আক্রান্ত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ