• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

চিরিরবন্দরে পরীক্ষার ফি বাকী থাকায় পরীক্ষা বন্ধ

।। মোহাম্মদ মানিক হোসেন ।। দিনাজপুরের চিরিরবন্দরে ১০নং পুনট্রি ইউনিয়নের পুনট্রি গমিরাহাট এসসি হাই স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষার ফি বাকী থাকায় পরীক্ষা বন্ধ করে দিয়েছে ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, যষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলে মোট শিক্ষার্থী প্রায় আড়াই’শ জন। স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা গত ১লা জুন রোববার থেকে শুরু হলে পাঁচ বিষয়ের পরীক্ষার পর গত ৭ জুলাই শনিবার দুপুর ২টায় নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের পরীক্ষা শুরু হওয়ার আগেই কিছু পরীক্ষার্থীর ফি বাকী থাকায় স্কুলের সভাপতি পরিতোষ চন্দ্র রায় পরীক্ষা কক্ষে প্রবেশ করে পরীক্ষার্থীদের উপর চড়াও হয়ে ওই দিনের পরীক্ষা বন্ধের নির্দেশ দেন। এতে পরীক্ষার্থীরা সভাপতির সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়লে পরীক্ষা বন্ধ করে সকল পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ থেকে বের করে দেন এবং আগামীকাল হতে সকল ক্লাশের পরীক্ষা বন্ধ রাখার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেন।
বিষয়টি জানাজানি হলে ওই এলাকার সচেতন মানুষ ও শিক্ষার্থীদের অভিভাবকরা স্কুলে আসতে শুরু করে এবং ম্যানেজিং কমিটির সভাপতি পরিতোষ চন্দ্র রায়ের পদত্যাগের দাবীতে মাইকিং প্রচারনা চালায়।
এ ব্যাপারে স্কুলের সভাপতি পরিতোষ চন্দ্র রায়ের সাথে কথা হলে তিনি বলেন, পরীক্ষার ফি না পাওয়ায় পরীক্ষা বন্ধ করে দেয়া হয়েছে।
এ বিষয়ে চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক জানান, পরীক্ষা বন্ধ করে দেয়ার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ