• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

জয়পুরহাট বিদ্যুত স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

জয়পুরহাট, ১০ জুলাই : জয়পুরহাট সদর উপজেলার রাংতা গ্রামে মুরগীর খামারে কাজ করতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- রাংতা গ্রামের আব্দুল আজিজের ছেলে মজিবর রহমান(৪৭) এবং তার স্ত্রী কারিমা খাতুন(৩৮)।

পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য ফরিদুজ্জামান বেবী জানান, মঙ্গলবার সকালের কোন এক সময়ে তারা দু’জনে মুরগীর খামারে কাজ করতে যায়। খামারে কাজ সময় বিদ্যুতের তারে জড়িয়ে পরলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা তাদের মরদেহ ওই মুরগীর খামার থেকে উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ