• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |

চিরিরবন্দরের বিদ্যুৎপৃষ্টে গৃহবধুর মর্মান্তিক মৃত্যু

দিনাজপুর, ১১ জুলাই: চিরিরবন্দরের পল্লীতে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি আজ বুধবার সকাল ১১ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হাজীপাড়ায় ঘটেছে।
প্রতিবেশি সুত্রে জানা গেছে, ওই পাড়ার মোঃ আকবর আলীর স্ত্রী ৩ পুত্র সন্তানের জননী মিনারা বেগম(৩২) বাড়ির ঘর মোছার সময় ভিজা কাপড়ে বিদ্যুতের তার হাত দিয়ে সরিয়ে দেয়ার সময় তারে জড়িয়ে পড়ে। এসময় চিৎকার দিলে প্রতিবেশিগণ দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এতে করে পরিবার ও এলাকাবাসির মধ্যে শোকের মাতম ছড়িয়ে পড়ে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ