• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিমানবন্দরে মেয়েসহ নওয়াজ শরিফ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: শেষ পর্যন্ত গ্রেফতার হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তাদের গ্রেফতার করে জেলহাজতে নেয়া হয়। এ সময় তাদের পাসপোর্টও জব্দ করা হয়।

এর আগে নানা নাটকীয়তা শেষে মেয়ে মরিয়ম নওয়াজকে নিয়ে পাকিস্তান পৌঁছেন নওয়াজ শরিফ। তাদের বহনকারী বিমানটি স্থানীয় সময় শুক্রবার রাত পৌনে নয়টার দিকে লাহোর বিমানবন্দরে অবতরণ করে।

দুর্নীতির দায়ে গত ৬ জুলাই তার বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তার মেয়ে মরিয়ম নওয়াজকে দেয়া হয় সাত বছর কারাদণ্ড। কারাদণ্ডাদেশের পাশাপাশি নওয়াজকে ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়েছে। দণ্ডাদেশ দেয়ার সময় তারা লন্ডনে ছিলেন।

একই সঙ্গে মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদারকে এক বছরের কারাদণ্ড দেন আদালত। সফদার গ্রেপ্তার হয়ে এখন কারাগারে।

সূত্র: ডন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ