• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

এইচএসসিতে পাশের হার ৬৬.৬৪ শতাংশ

সিসি ডেস্ক, ১৯ জুলাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানেরা। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের কপি তুলে দেন তারা।

শিক্ষামন্ত্রী জানান, সারাদেশে পাসের হার ৬৬.৬২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন। মোট পাস করেছেন ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন।

গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিলেন ৩৭ হাজার ৭২৬ জন। সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার কমেছে ২ দশমিক ২৭ পয়েন্ট। এ ছাড়া পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮ হাজার ৪৬৪ জন।

পাসের হারে এবারও ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা। ছাত্রদের পাসের হার ৬৩ দশমিক ৮ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক ৭২ শতাংশ।

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৫৫ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডে ৭৮ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৪৪ জন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী।

ফলাফল জানা যাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd তে।

গেলো ২ এপ্রিল শুরু হয় এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরিসহ মোট ১০টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ১১হাজার ৪৫৭ জন শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ