• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |

নওগাঁয় ডাকাতকে জবাই করে হত্যা

নওগাঁ, ২০ জুলাই:  জেলার পত্নীতলা উপজেলার আনোয়ার হোসেন নামে এক ডাকাতের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার শিহাড়া ইউনিয়নের আমন্ত খাড়ি (খাল) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনোয়ার হোসেন উপজেলার কৈত্তখন্ড সরকার পাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

পত্নীতলা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আনোয়ার হোসেন এলাকায় আনোয়ার ডাকাত নামে পরিচিত। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে পরিকল্পিত ভাবে ধারালে অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ও মাথার পেছনে আঘাতে চিহ্ন আছে। এছাড়ার তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন পড়ে আছে।

ওসি বলেন, সকালে এলাকাবাসী তার জবাই করা লাশ খালের মধ্যে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন, ১৯৯৬ সালে জেলার মহাদেবপুর উপজেলায় দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়। সেই মামলায় আনোয়ার হোসেন আসামি ছিলেন। পত্নীতলা উপজেলার মধইল বাজারে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আর অস্ত্র মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। দীর্ঘ ১৫ বছর সাজা ভোগ করে ২০১৪ সালে তিনি বেরিয়ে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ