• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |

সৈয়দপুরে দেশের সবোর্চ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ১ ডিগ্রী সেঃ

সিসি নিউজ, ২০ জুলাই: আজ নীলফামারীর সৈয়দপুরে দেশের সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস থেকে প্রাপ্ত খবরে জানা গেছে বিকেল ৩টায় এ অঞ্চলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। যা এ বছরে দেশের এবং বিগত ৩ বছরে সৈয়দপুরের সবোর্চ্চ তাপমাত্রার রেকর্ড। উল্লেখ‌্য, ২০১৪ সালে সৈয়দপুরের সবোর্চ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস।আবহাওয়াবীদরা বলছে, মৌসুমী বায়ু এখন বাংলাদেশের উপর কম সক্রিয় রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বৃষ্টিও হচ্ছে না। বাতাসেও জলীয় বাষ্প স্বাভাবিকের তুলনায় বেশি। এসব কারণে দেখা দিয়েছে দাবদাহ পরিস্থিতি। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ