• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |

নরসিংদীতে বাসের ধাক্কায় লেগুনার ৫ যাত্রী নিহত

সিসি নিউজ, ২০ জুলাই: নরসিংদীর শিবপুর উপজেলায় বাসের ধাক্কায় একটি লেগুনার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। আজ শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের কোন্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাত ৯টার দিকে ঢাকাগামী একটি বাস কোন্দারপাড়া মোড়ে একটি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দিলে তা রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে লেগুনার দুই যাত্রীর মৃত্যু হয়। আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ