• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

পার্বতীপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

পার্বতীপুর (দিনাজপুর), ২১ জুলাই: দিনাজপুরের পার্বতীপুরে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রহিম (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ শনিবার রাত ৩টার দিকে পার্বতীপুর-সৈয়দপুর সড়কের বান্নিরঘাট হাঁসডাঙ্গা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম পার্বতীপুর শহরের পুরাতন বাজার জাহাঙ্গীরনগর মহল্লার মৃত গোলাম নবীর (হাগু) ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিম মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর মডেল থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, শনিবার রাত ৩টার দিকে বান্নিরঘাট হাঁসডাঙ্গা ক্যানেল এলাকায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আব্দুর রহিম গুলিবিদ্ধ হলে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা, ৫০ বোতল ফেনসিডিল, একটি শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহিমের নামে হত্যা, মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে ৯-১০টি মামলা রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ