• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন |

এ সংবর্ধনা আমি জনগণকে উৎসর্গ করছি : শেখ হাসিনা

সিসি ডেস্ক, ২১ জুলাই: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। ‍যিনি তার সারাটা জীবন সংগ্রাম করে গেছেন নিপীড়িত, বঞ্চিত বাঙালির জন্য। আমার জীবনেরও একমাত্র লক্ষ্য জনগণের ভাগ্যের উন্নয়ন।

তিনি বলেন, আমারতো কোনো সংবর্ধনার প্রয়োজন নেই। এ সংবর্ধনা আমি উৎসর্গ করছি জনগণের জন্য। বাংলার মানুষের জন্য।

শনিবার বিকেলে আওয়ামী লীগের উদ্যোগে তাঁকে দেয়া সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন। সোহরাওয়ার্দী উদ্যানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধু কন্যা বলেন, কবি গুরুর ভাষায় বলতে চাই ‘এ মণিহার আমায় নাহি সাজে’…। আমার কোনো সংবর্ধনার প্রয়োজন নেই। আমি জনগণের সেবক। জনগণ কতটুকু পেলো, সেটাই আমার কাছে বিবেচ্য বিষয়। এর বেশি আমার কোনো চাওয়া পাওয়া নেই।

শেখ হাসিনা বলেন, জাতির জনককে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে বিশ্বের কাছে বাঙালি খুনের জাতি হিসেবে পরিচয় পেয়েছিলো। জাতির আশা-আকঙ্ক্ষার প্রতীক বঙ্গবন্ধুকে হারানোর সাথে আমরা মান-মর্যাদাও হারিয়েছিলাম।

তিনি বলেন, আজকে আমার একটাই লক্ষ্য জাতির জনকের স্বপ্ন পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন। এ জাতিকে তিনি যেভাবে গড়তে চেয়েছিলেন, আজকে সেই পথেই আমরা অগ্রসর হয়েছি। আমার নিজের কোনো চাওয়া-পাওয়া নেই।

প্রধানমন্ত্রী বলেন, একটি মানুষও যেন গৃহহীন না থাকে, একটা মানুষও যেন কুঁড়েঘরে না থাকে সেই লক্ষেই আমরা কাজ করছি। সারাদেশে স্বাস্থ্যখাতের উন্নয়নে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি হাসপাতাল গড়ে তুলতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। খাদ্যে স্বনির্ভরতা আনতে চেয়েছিলেন তিনি। আমরা জাতির পিতার এসব স্বপ্ন পূরণের জন্যই কাজ করে যাচ্ছি। এতেই আমাদের স্বার্থকতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ