• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |

সৈয়দপুরে টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

সিসি নিউজ, ২২ জুলাই: সৈয়দপুর ক্রিকেট একাডেমির আয়োজনে টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বজলুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৈয়দপুর ষ্টেডিয়াম মাঠের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে সৈয়দপুর ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক, পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও মোটর মালিক সমিতির সভাপতি মোঃ মোজাম্মেল হক ও বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান হেলাল চৌধুরী এবং ইয়াং ষ্টার ক্লাবের সভাপতি ওয়াহিদ মুরাদ উপস্থিত ছিলেন।
নক আউট পদ্ধতির এ প্রতিযোগিতায় স্থানিয় ২০টি ক্রিকেট দল অংশ নেয়। উদ্বোধনি খেলায় ইয়াং ব্রার্দাস বিপিএল ঢাকা ডায়নামাইট এর খেলোয়াড় নুরে আলম এর সাদ্দাম একাদশ মুখোমুখি হয়। টস জিতে সাদ্দাম একাদশ ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে ১২০ রানে অলআউট হলে সৈয়দপুরের ঐতিহ্যবাহী দলটি ৩৪ রানে পরাজয় বরন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ