• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুরের ৬ শিক্ষার্থী যাচ্ছে জাতীয় সম্মেলনে

সিসি নিউজ, ২৪ জুলাই: ‘মেধা ও মননে সুন্দর আগামী’ এ শ্লোগানে বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন-২০১৮ তে নীলফামারী জেলা থেকে ১০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়েছে। এর মধ‌্যে সৈয়দপুর কারিগরী মহাবিদ‌্যালয়ের ৬ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। সোমবার (২৩ জুলাই) নীলফামারী শহরের ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের হল রুমে জেলা পর্যায়ের ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর কারিগরী মহাবিদ‌্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীরা হলেন- শরীফ জাহান শুভ, মো: ফাহিম শাহরিয়ার, আকিল আহমেদ লবান, সাদাকাত জুনায়েদ, রিফা তাসফিয়া আমিন ও বিজয় রায় ধীরাজ। জেলার অন‌্যান‌্যরা হলেন- ডিমলা সরকারী বালিকা উচ্চ বিদ‌্যালয়ের মাহবুবা আনজুম, জলঢাকা মাধ‌্যমিক বিদ‌্যালয়ের হৃদিকা রায় অর্পিতা ও পিয়াস আহমেদ খেয়াল এবং ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ‌্যালয়ের মেফতাহুল জান্নাত অনন‌্যা।

সেলফ-হেলফ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে প্রতিযোগিতায় বিচারকমন্ডলী দায়িত্বে ছিলেন সৈয়দপুর কলেজের সাবেক অধ‌্যক্ষ হাফিজুর রহমান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ‌্যক্ষ মেজবাহ-উল হক ও নীলফামারী সরকারী কলেজের সহযোগি অধ‌্যাপক ওবায়দুল হক।

পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী জেলার ছয় উপজেলার ৬০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন নীলফামারী জেলা মাধ‌্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত চিলেন শার্প-এর সহকারী পরিচালক রবিউল করিম, প্রশিক্ষণ সমন্বয়কারী মোস্তাহারুল আলম ও প্রোগ্রাম অফিসার শফিকুল আলম।

উল্লেখ‌্য যে, দেশব‌্যাপী উপজেলা/থানা পর্যায়ে প্রতিযোগিতার মাধ‌্যমে দশ হাজারের অধিক প্রতিষ্ঠান হতে নির্বাচিত ৭০০ জন সৎ, যোগ‌্য ও মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে ঢাকায় ‘বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ