• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বড়পুকুরিয়ায় পেট্রোবাংলা চেয়ারম্যানের ঝটিকা সফর

দিনাজপুর, ২৫ জুলাই: কয়লা গায়েবের ঘটনায় পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজ উল্লাহসহ বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) বোর্ডের ৬ সদস্য দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে ঝটিকা সফর করেছেন। ঝটিকা সফরে বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে কোন মুখ না খুলেই ঢাকায় ফিওে গেছেন। বুধবার ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা খনিতে অবস্থান করে পরে ঢাকা ফিরে যান।
বিসিএমসিএল বোর্ডের অপর সদস্যরা হলেন, ডক্টর নেহাল (সাবেক মহাপরিচালক জিএসবি), ডক্টর মুসফিকুর আহমেদ (অধ্যাপক, ভুতত্ত্ব ও খনিজ সম্পদ বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়), জহুরুল হক (অতিরিক্ত সচিব, জ্বালানী বিভাগ), রতন চন্দ্র পন্ডিত (অতিরিক্ত সচিব, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানী মন্ত্রণালয়) এবং আইয়ুব খান (পেট্রোবাংলার পরিচালক ও কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক)।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সানাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ